ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য

কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং দায়িত্বশীল তথ্য ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে “সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার (গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রসঙ্গে)” শীর্ষক মতবিনিময় সভা। বুধবার (৪ জুন) শহরের একটি তারকামানের হোটেলে এ সভার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (BEI)।

আয়োজকরা জানান, একটি অলাভজনক ও অরাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে BEI দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, নীতিনির্ধারণী গবেষণা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গুজব, বিভ্রান্তিকর তথ্য এবং দায়িত্বহীন তথ্য প্রচারের নেতিবাচক প্রভাব মোকাবিলায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা এনসিপির সদস্য সচিব ওমর ফারুক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উন্নয়নকর্মী, তরুণ উদ্যোক্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে সামাজিক আস্থা, পারস্পরিক বিশ্বাস ও সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। যাচাই-বাছাই ছাড়া তথ্য শেয়ার করার প্রবণতা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের জন্য নানা ধরনের সংকট তৈরি করতে পারে।

বক্তারা আরও বলেন, দায়িত্বশীল তথ্য ব্যবহার নিশ্চিত করতে হলে তথ্যের উৎস যাচাই, গণমাধ্যম সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনার চর্চা বাড়াতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, অনলাইনে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সচেতনতা তৈরির বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সামাজিক পরিবেশ তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সংলাপ ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি রক্ষা এবং গুজব প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার

কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬