ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত

কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

“বিশ্বের মাদক সমস্যা: চলমান সমস্যা, নতুন প্রতিবন্ধকতা এবং উদ্ভাবনী সমাধান” এ প্রতিপাদ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি মাদকবিরোধী র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে বেলুন উড়িয়ে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো আঃ মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
এ ছাড়া মাদকের কুপ্রভাব থেকে মুক্ত করতে জেলায় আরো মাদক নিরাময় কেন্দ্র স্থাপনসহ মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি, বেসরকারি, সকল সংস্থা এবং এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক আরো বলেন, জেলাব্যাপী বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৬৪ বিজিবি- উখিয়ার অধিনায়ক লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম, র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী বক্তব্য রাখেন। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভাশেষে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী

কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬