ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

কক্সবাজারে প্রকল্প অফিস পরিদর্শনে আইএসইসি প্রতিনিধি দল

সংবাদ বিজ্ঞপ্তি:

অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস ফর কক্সবাজার (ISEC) প্রকল্পের একটি দল কক্সবাজারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রমোশন অফ ওমেন এন্ট্রেপ্রেনিউরস ফর ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যাট গ্রাসরুট লেভেল প্রকল্পের অফিস পরিদর্শন করেন।
ISEC প্রকল্পের প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল ভূঁইয়া এবং মাকসুদুল হক এই বৈঠকে উপস্থিত ছিলেন। তারা প্রকল্পটির লক্ষ্য ও নারীদের ক্ষমতায়নে কক্সবাজারে টেকসই পর্যটন এবং উদ্যোক্তা উন্নয়নের জন্য এর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
নারী উদ্যোক্তা প্রকল্পের প্রধান কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ISEC প্রকল্পের প্রতি তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে দুটি প্রকল্পের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি স্থানীয় নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে এবং পর্যটনখাতে তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।
ISEC দলের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের সঙ্গে একটি বিশেষ ব্রিফিং সেশনও আয়োজন করা হয়, যেখানে প্রকল্পের উদ্দেশ্য, সুযোগ এবং সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সেশনে কক্সবাজারের পর্যটন খাতে নারীদের দক্ষতা এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও স্বনির্ভরতা অর্জনের জন্য এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ
ISEC প্রকল্পটি এনরুট এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর অংশীদারিত্বে পরিচালিত এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) দ্বারা অর্থায়িত। এটি UNDP এবং যুব উন্নয়ন অধিদপ্তরের (DYD) সহযোগিতায় কক্সবাজারের পর্যটন খাতে নারীদের অন্তর্ভুক্তি এবং যুবকদের ক্ষমতায়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

কক্সবাজারে প্রকল্প অফিস পরিদর্শনে আইএসইসি প্রতিনিধি দল

আপডেট সময় : ০২:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪