ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ

কক্সবাজারে কোরাল, চিংড়ি, কাঁকড়া, সী-উইড উৎপাদনে সম্ভাবনা

কক্সবাজার জেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় (কুমিল্লা) মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের পরিচালক বলেন, এই প্রকল্পের মধ্য দিয়ে ধারনা যাচাই করে সম্ভবনাগুলো নিয়ে আগামীর প্রকল্পগুলো আরো সমৃদ্ধশালী করা সম্ভব হবে। কক্সবাজারে কোরাল, চিংড়ি, কাঁকড়া, সী-উইডসহ বিভিন্ন জাতের মাছ উৎপাদনে কাজ করার সম্ভাবনা রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে মৎস্য সেক্টরে অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান। এতে বিএফআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল হক, চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চল কক্সবাজারের উপ পরিচালক অধীর চন্দ্র দাস বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তা, হ্যাচারী মালিক,চিংড়ি চাষী,মৎস্য খামারী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ অংশীজনেরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ শহীদ নূর হোসেন দিবস

কক্সবাজারে কোরাল, চিংড়ি, কাঁকড়া, সী-উইড উৎপাদনে সম্ভাবনা

আপডেট সময় : ০২:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬