ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার

কক্সবাজারে কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হাসেম গ্রেফতার

কক্সবাজারের আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত অন্যতম পলাতক আসামি হাসেম প্রকাশ মইগ্যা হাসেমকে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার বিকেলে কক্সবাজার সদর থানার লাবনী বীচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসেম কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার মৃত নুর আহমদের ছেলে।

​র‌্যাব জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজারের সমিতিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন এবং সুকান্ত নামের ১৫ বছর বয়সী এক সেলুন কর্মী প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়। পরে ৪ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে সুকান্ত মারা যায়। এই ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ইস্যু হলে আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব-১৫।

​এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল লাবনী বীচ এলাকায় অভিযান পরিচালনা করে হাসেমকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

কক্সবাজারে কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হাসেম গ্রেফতার

আপডেট সময় : ০৫:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬