ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত

কক্সবাজারের জন্য আমার নেতার বৃহত্তর মাস্টার প্ল্যান আছে – স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকাল ১১ টার দিকে উদ্বোধন পরবর্তী কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে আয়োজিত সংক্ষিপ্ত জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘জিয়াউর রহমান হাল (খাল) হনন শুরু গইজিল, খালেদা জিয়া কন্টিনিউ গইজ্জে। এবার ইতারার সন্তান বাংলাদেশোরে লই চিন্তা গরেদে মানুষ  তারেক রহমান অনরার সামনে আইসসে’।

এসময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকায় শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে পর পর মনে হয়। ‘

তিনি আরো বলেন, ‘আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই বক্তব্য দিবে আমাদের নেতা,আমি শুধু আসলাম। মাইকের সামনে না দাঁড়ালে তো বেমান লাগে সেজন্য দাঁড়ালাম।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ কক্সবাজারের জন্য সারা বাংলাদেশের জন্য বৃহত্তর মাস্টার প্ল্যান আছে। আমাদের নেতা বলেছেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। উনার একটা প্ল্যান আছে আর আমরা বলি ‘উই হ্যাভ এ প্ল্যান’ আমাদের একটা প্ল্যান আছে যা বাস্তবায়ন শুরু হয়েছে এবং দেশের মানুষ দেখতে শুরু করেছে। আমাদের নেতা তারেক রহমান এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক আপনারা সবাই দোয়া করবেন।’

প্রসঙ্গত, সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে এবং এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সব কর্মসূচি শেষে রাতেই ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী

কক্সবাজারের জন্য আমার নেতার বৃহত্তর মাস্টার প্ল্যান আছে – স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬