ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য

উত্তর ডিককুলে র‌্যাবের অভিযানে ইয়াবা, হেরোইন ও আইসসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল আইসসহ মোহাম্মদ আজিজ (২৬) নামে এক পরোয়ানাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ডিককুল এলাকার একটি টিনশেড বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোহাম্মদ আজিজকে আটক করা হয়।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার বসতঘর ও হেফাজতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮০ গ্রাম হেরোইন, ৪৮ গ্রাম ক্রিস্টাল আইস (আইস) এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয় বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আজিজ একটি আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এবং ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মাদক সংক্রান্ত মোট তিনটি মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, মাদক পাচার, এর অর্থায়ন এবং এ অপরাধের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার

উত্তর ডিককুলে র‌্যাবের অভিযানে ইয়াবা, হেরোইন ও আইসসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬