ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ যিশুর পুনরুত্থান ও সম্প্রীতির ইস্টার সানডে আজ অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে বিশেষ অভিযান চালিয়েছে র‌্যাব-১৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এই যৌথ অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

​র‌্যাব জানায়, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আরিফ এবং র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ০৪টি দোকানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের কঠোর নির্দেশনা দেয়া হয়।

​র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে

উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১০:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬