ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

উখিয়ার চাঞ্চল্যকর রহিমা হ’ত্যা’কাণ্ড, র‍্যাবের জালে স্বামী

কক্সবাজারের উখিয়ায় তচ্ছাখালী খালে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ ভেসে ওঠার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও শঙ্কা।

গেল ১৩ নভেম্বর উদ্ধারকৃত সেই লাশটি শনাক্ত হওয়ার পর জানা যায়-তিনি রহিমা আক্তার (৩০), যিনি নিখোঁজ হয়েছিলেন এক সপ্তাহ আগে। আর এই ঘটনার সঙ্গে তার স্বামী জসিম উদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে পরিবারের পক্ষ থেকে।

রহিমা আক্তার ছিলেন জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘ ১০ বছর আগে তার বিয়ে হয়েছিল পাশের ইউনিয়নের জসিম উদ্দিনের সঙ্গে। বিয়ের পর থেকেই জসিম শ্বশুরবাড়িতেই থাকতেন। পারিবারিক জীবনে নানা বিষয় নিয়ে দাম্পত্য কলহ চললেও সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা বেড়ে যায়-পরিবারের দাবি, জসিম প্রায়ই তালাক দেয়ার হুমকি দিতেন।

০৬ নভেম্বর রাতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু সেই রাতের পর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পর পুলিশ, পরিবার ও স্থানীয়দের খোঁজাখুঁজির মধ্যেই লাশ পাওয়ার ঘটনায় এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।

লাশ উদ্ধারের পর কক্সবাজারের র‌্যাব-১৫ ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করে। ৬ নভেম্বর থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ সোমবার ( ১ ডিসেম্বর ২৫) চট্টগ্রামের বোয়ালখালী থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক। এসময় তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দীর্ঘদিনের দাম্পত্য কলহ এবং পরিকল্পিত হত্যার তথ্য।

তবে তদন্ত এখনো চলমান, এবং মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের কাজও চলছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

উখিয়ার চাঞ্চল্যকর রহিমা হ’ত্যা’কাণ্ড, র‍্যাবের জালে স্বামী

আপডেট সময় : ০৪:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫