ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের ডাক দেওয়ার ঘোষণা: গণতন্ত্রের সঙ্গে কতটা সাংঘর্ষিক? বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত কক্সবাজারে ক্রাইম ও অপারেশন দায়িত্বে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান (পিপিএম) সচল হলো টেকনাফ স্থলবন্দর,সীমান্ত বাণিজ্য হবে মিয়ানমার সরকারের সাথে-নৌপরিবহন প্রতিমন্ত্রী ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় সাগরে ভেসে যাওয়া সায়েমের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ এক শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়ার সমুদ্র উপকূলীয় মনখালী এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই স্কুল শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) মধ্যরাতে মনখালী উপকূলে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়রা শনাক্ত করেন। নিহত শিক্ষার্থীর নাম নাজমুল হোসেন সায়েম বাবু (১৬)। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা ও প্রবাসী নাজির হোসেনের ছেলে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার বলেন, নিখোঁজ অপর শিক্ষার্থী হাবিবুল আবছার (১৬)-এর সন্ধান এখনো মেলেনি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের একটি যৌথ দল কাজ করছে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে কয়েকজন কিশোর শখের বশে সমুদ্রে মাছ ধরতে যায়। এসময় পানির তীব্র স্রোতে পড়ে যায় হাবিবুল আবছার ও নাজমুল হোসেন সায়েম বাবু। ২২ ঘন্টা পর পাওয়া যায় সায়েমের মরদেহ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “নিখোঁজ অপর শিক্ষার্থীকে উদ্ধারের জন্য অভিযান চলছে। পরিবারকে সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা জানান, মনখালী পয়েন্টে জোয়ারের স্রোত সবসময় প্রবল থাকে। সঠিক সতর্কতা ছাড়াই সমুদ্রে নামায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে

উখিয়ায় সাগরে ভেসে যাওয়া সায়েমের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ এক শিক্ষার্থী

আপডেট সময় : ১২:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫