ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদের দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে এক ব্যক্তির মৃত্যু নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল চালকের অসহায় শাহজাহানের আহাজারি: চিকিৎসা বন্ধ,মানবিক সহায়তার আবেদন পেকুয়ার নিজগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ঈদ উদযাপন একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ২০ হাজার মুসল্লি আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখন ঈদ জামাত? ঈদের আনন্দে হোক মানবিকতার পুনর্জাগরণ কক্সবাজারে ঈদ উদযাপনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ার চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক হাফিজের ঈদের শুভেচ্ছা পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া কলাতলীর তিন পরিবারের নিঃশব্দ ঈদ নিভে যাওয়া আগুনে পুড়ছে জীবন মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে মোহাম্মদ কাশেম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উল্টে যাওয়া বাসের ভেতর থেকে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন— আবুল কাসেম (৬০), আবু হানিফ (৩৮), সিরাজুল হক (১৪), মহিসোনা (৭ মাস), প্রান্ত শীল (১৭), দহান (১৭), আদিত্য বিশ্বাস (১৩), মিনাক্ষী (৩৮), জান্নাতুল ফেরদৌস (৩৫), তাসপিয়া (৭), আবদুর রহিম (৯), মো. ইব্রাহিম (৫৫), প্রবীর শীল (৪২), শারমিন সুলতানা (২৫), সুলতানা রাজিয়া (৫১), আক্তার বেগম (৫৫), ওয়াজিদা (৯), সোবাইকা জান্নাত (৯) ও ইউনুচ (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস পটিয়া বাইপাস এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কাশেম নামের এক ব্যক্তি নিহত হন।

প্রত্যক্ষদর্শী রুবেল দাশ জানান, পথচারীকে রক্ষা করতে গিয়ে চালক বাসটি ডিভাইডারের উপর তুলে দিলে দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে একজন নিহত এবং বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলমান রয়েছে।

সূত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :

আপডেট সময় : ০৫:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬