ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

ইউপি সদস্যের বিরুদ্ধে মসজিদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে মসজিদের জমি দখলের প্রতিবাদে সাইফুল ইসলাম নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে পেকুয়া প্রেসক্লাব চত্বরে প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিততে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্য সাইফুল একজন প্রকৃত মামলাবাজ এবং দলখবাজ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় এবং ইউপি সদস্যের প্রভাব খাটিয়ে অনেক নিরীহ মানুষের জমি জবরদখল করেছে৷ শুধু নিরীহ মানুষ নয় তার জবরদখল থেকে বাদ পড়েনি মসজিদের জমিও৷ দলীয় প্রভাব বিস্তার করে স্থানীয় বাইতুল মামুর জামে মসজিদের বেশ কিছু জমি জবরদখল করে নিজ আয়ত্তে রেখেছেন ইউপি সদস্য সাইফুল ইসলাম। মসজিদের পক্ষে জমি নিয়ে যারা কথা বলতে এসেছেন তাদেরকেই আসামি হতে হয়েছে প্রায় হাফ ডজন মামলার। যুবক থেকে শুরু করে বৃদ্ধ এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতিকেও হতে হয়েছে মামলার আসামি। পরিশেষে বক্তারা মসজিদের জমি ফেরত এবং ইউপি সদস্য সাইফুল ইসলামের শাস্তির দাবী জানান।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল করিম, সমাজ পরিচালনা কমিটির সভাপতি রফিকুল আলম, মসজিদ পরিচালনা কমিটির সদস্য কবির হোসেন, আলী হোসেন, প্রবাসী আজিজ, মনোয়ারা এবং ফাতেমা বেগম।

এছাড়াও রাজাখালী বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লী এবং স্থানীয় সুশীল সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ

ইউপি সদস্যের বিরুদ্ধে মসজিদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫