ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ টুপটুপ রিসোর্ট ট্রাজেডিতে উখিয়া থানায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

আবহাওয়ার অজুহাতে উখিয়ায় এলেন না ‘হেলিকপ্টার হুজুর’ : ৪ লাখ টাকা হাদিয়া!

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 959

কথা ছিলো, মেঘনা এভিয়েশনের বিলাসবহুল হেলিকপ্টারে চড়ে মাহফিলে আসবেন ড.এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে আকাশ পানে চেয়ে চেয়ে অপেক্ষায় ছিলেন উখিয়ার হাজারো ধর্মপ্রাণ মুসল্লী।

সকাল ১১ টায় নারায়ণগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে মাহফিল স্থলে রওনা করার কথা থাকলেও আবহাওয়া জনিত কারণে ঢাকা থেকে হেলিকপ্টার উড্ডয়ন সম্ভব হচ্ছে না বলে কমিটি’কে জানান আব্বাসীর ব্যক্তিগত সহকারী (খাদেম) নাসরুল্লাহ আব্বাসী।

উপজেলা সদর সংলগ্ন টাইপালং গ্রামে এই তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজক শিশু ফকির হিসেবে পরিচিত আজিজুল হক।

আজিজুল হক জানান, মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ পর্যায়ে এসে প্রধান বক্তা না আসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।

১৫ দিন আগেই আব্বাসীর ব্যক্তিগত সহকারীকে ৩ লক্ষ টাকা দিয়েছিলো মাহফিল কমিটি, আরো এক লক্ষ টাকা দেওয়া হয় মাহফিলের দিন।

টাইপালং মাদ্রাসার সুপার আব্দুর রহিম বলেন, ” দ্বীন প্রচার করতে টাকা লাগে না। টাকা দেয়ার পরও মাহফিলে নে এসে আব্বাসী সাধারণ মুসল্লীর অনূভুতিতে আঘাত হেনেছেন।”

মাহফিলের শেষ মূহুর্তে মুঠোফোনে মাইকে যুক্ত হয়ে আবহাওয়ার কারণে আসতে না পারায় দুঃখ প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায় ‘হেলিকপ্টার হুজুর’ হিসেবে পরিচিত আলোচিত এই বক্তা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন জানান,” নিরাপত্তার জন্য পুলিশের একটি দল মাহফিল স্থলে ছিলো, আবহাওয়া জনিত কারণে হেলিকপ্টার নিয়ে প্রধান বক্তা আসতে পারেননি বলে জেনেছি।”

মাহফিলে দুই দিন আগে থেকেই আসা আব্বাসীর দরবারের দুই ছাত্র স্থানীয় জনতার তোপের মুখে পড়লে গ্রহণ করা টাকা ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের

আবহাওয়ার অজুহাতে উখিয়ায় এলেন না ‘হেলিকপ্টার হুজুর’ : ৪ লাখ টাকা হাদিয়া!

আপডেট সময় : ১১:৫১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪