ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী বহিষ্কার

কক্সবাজার সিটি কলেজের অভ্যন্তরে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম। তিনি কলেজের বিএমটি বিভাগের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (এইচআরডি) ট্রেডের শিক্ষার্থী। তার রোল নম্বর ৪৭।

কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে কলেজের অভ্যন্তরে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কলেজ কর্তৃপক্ষের দাবি, ভিডিওটি কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নীতিমালা ও আচরণবিধির পরিপন্থী।

এ ঘটনায় কলেজ প্রশাসন বিষয়টি তদন্ত করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (১৭ জুন) কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে রাকিবুল ইসলামকে কলেজ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তবে ভিডিওটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে বহিষ্কৃত শিক্ষার্থীর বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ০৬:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬