ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

আধুনিক সমাজ গঠনের অঙ্গীকারে পূর্ব জোয়ারিয়ানালা এলাকাবাসীর মতবিনিময়

আধুনিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে, গতকাল বাদ এশা পূর্ব জোয়ারিয়ানালা বায়তুল ফালাহ জামে মসজিদের প্রাঙ্গণে স্থানীয় অধিবাসীরা এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় সামাজিক ঐক্যের ভিত্তিতে এলাকার সমস্যা সমাধান এবং পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভাটি সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তিত্ব রশিদ আহমদ। আলোচনায় ঐতিহাসিক বায়তুল ফালাহ মসজিদের ১৫০ বছরের গৌরবময় ইতিহাস এবং মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়।

সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, মুজিবুর রহমান চৌধুরী পুনরায় মসজিদের মুতওয়াল্লী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী এস্তেফাজুর রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সমাজ সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে একটি অস্থায়ী সমন্বয় কমিটি গঠন করা হয়, যারা ১১ জানুয়ারি ২০২৫ সালের মধ্যে একটি খসড়া নীতিমালা উপস্থাপন করবেন। এ নীতিমালায় সমাজের অসামঞ্জস্য দূরীকরণ, মসজিদের অবকাঠামো উন্নয়ন, এবং বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

সভায় অংশ নেন তথ্যপ্রযুক্তিবিদ মোহিব্বুল মোক্তাদীর তানিম, মাওলানা হেফাজেতুর রহমান, আইনজীবী নাসিম রিপন, আব্দুল মাবুদ, সাংবাদিক সৈয়দ আলম, এবং অন্যান্য গুণী ব্যক্তিত্বরা।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি একরামুল হক বাবুল তার বক্তব্যে গত চৌদ্দ ডিসেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সার্বজনীন উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরেন।

সঞ্চালক এডভোকেট এনায়েত উল্লাহর পরিচালনায় এই সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওহুব উল মুনকাদির আরজান এবং হাদিস পাঠ করেন মুস্তাদিউর রহমান।

অনুষ্ঠানের সমাপ্তি হয় মুতওয়াল্লী মুজিবুর রহমান চৌধুরীর পরিচালনায় মোনাজাতের মাধ্যমে, যেখানে সমাজের শান্তি ও অগ্রগতি নিশ্চিত করার প্রার্থনা করা হয়।

পূর্ব জোয়ারিয়ানালা এলাকাবাসীর এই মতবিনিময় উদ্যোগ আধুনিক সমাজ গঠনের পথে এক দৃঢ় পদক্ষেপ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

আধুনিক সমাজ গঠনের অঙ্গীকারে পূর্ব জোয়ারিয়ানালা এলাকাবাসীর মতবিনিময়

আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪