ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

আগামী ২০ জুলাই থেকে শহীদ দৌলত ময়দানে হবে বৃক্ষ মেলা

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হচ্ছে বৃক্ষ মেলা ২০২৫।

পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে এ মেলা চলবে সাতদিন।মেলায় এবার রাখা হবে জুলাই স্মৃতি কর্ণার। এছাড়া থাকছে ২০টির বেশি স্টল,যেখানে মিলবে নানা প্রজাতির গাছের চারা ও বীজ। এখান থেকে কম দামে ভালো ও উন্নতজাতের গাছের কিনতে পারবে দর্শনার্থীরা।

সোমবার জেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৃক্ষ মেলা উদযাপন উপলক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সালাহউদ্দিন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের প্রত্যেকেরই বৃক্ষরোপন করতে হবে।এ ছাড়া পর্যটকদের কাছে একটি নয়নাভিরাম সড়কে পরিণত করতে ও সৌন্দর্য্যবর্ধনে মেরিন ড্রাইভের দু’পাশে প্রয়োজনীয় গাছ লাগোনোর জন্য বনবিভাগকে অনুরোধ করেন জেলা প্রশাসক।
সভায় দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম,উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান. সদর উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি সাইফুল হকসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের বৃক্ষ মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া বৃক্ষমেলার উদ্বোধনী দিনে র‌্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২০ জুলাই থেকে শহীদ দৌলত ময়দানে হবে বৃক্ষ মেলা

আপডেট সময় : ০৯:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫