ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

১৬ ঘন্টায় ৬ মরদেহ উদ্ধার কক্সবাজার উপকূলে

গত ২৪ ঘন্টারও কম সময়ে একে একে ছয় মরদেহ উদ্ধার হয়েছে কক্সবাজারের সমুদ্র উপকূল থেকে। এরমধ্যে এখনো দুই মরদেহের পরিচয় সনাক্ত হয়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, সদর থানা এলাকার মধ্যে পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে। সেখানে তিনজন পর্যটক ও একজন স্থানীয়। আরেকজনের মরদেহ গলিত উদ্ধার, যার পরিচয় পাওয়া যায়নি।

ওসি ইলিয়াস খান বলেন, তিন পর্যটকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয় রোববার দিবাগত রাত ১টার দিকে সৈকতের ডায়াবেটিস পয়েন্টে। তিনি চট্টগ্রামের ডিসি রোড এলাকার নজির আহমদের ছেলে মো রাজিব। রাজিব বিকেল ৫টার দিকে সীগাল পয়েন্টে গোসলে নেমে ভেসে যায়।

সোমবার দুপুর ২টার দিকে অন্য দুই পর্যটক বাবা- ছেলে একসাথে গোসলে নেমে ভেসে যাওয়ার সময় উদ্ধার হয় সৈকতের সায়মন পয়েন্ট থেকে। লাইফগার্ড কর্মীরা উদ্ধারের পর রাজশাহীর শাহীনুর রহমান ও তার ছেলে সিফাতকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে তাদের মৃত্যু হয়।

এছাড়াও সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাগরের নাজিরারটেক পয়েন্ট থেকে উদ্ধার হয় কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার নুরু সওদাগর এর মরদেহ। তিনি রোববার বিকেলে শখের বশে মাছ ধরে গিয়ে সৈকতের শৈবাল পয়েন্ট থেকে ভেসে যায়।

পরে বেলা ১২টার দিকে খুরুশকুলের আশ্রয়ন প্রকল্প সংলগ্ন এলাকা বাঁকখালীর মোহনা থেকে উদ্ধার হয় আরো একটি অজ্ঞাত গলিত মরদেহ। যার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে রামু থানার ওসি মু. তৈয়বুর রহমান জানান, সমুদ্র সৈকতের হিমছড়ির পেঁচারদ্বীপ এলাকায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একটি মরদেহ উদ্ধার হয়। যার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনো।

সিসেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বিডিনিউজকে জানান, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নেমে সৈকতের বিভিন্ন পয়েন্টে গুপ্ত খালের তৈরি হয়। যেখানে পড়লেই বিপদগ্রস্ত হচ্ছে পর্যটকরা। নির্দিষ্ট স্থানে গোসলে না নেমে এর বাইরে গোসলে নামলেই মিসিং হচ্ছে। তারপরও লাইফগার্ড চেষ্টা করে যাচ্ছে। আজকে সকাল থেকেই বিপদগ্রস্ত ৬ জনকে আমরা জীবিত উদ্ধার করেছি।

সিফাত বলেন, যে পরিমাণ পর্যটক মাত্র ২৭ জন লাইফগার্ড কর্মী দিয়ে সম্ভব নয়। তাও আবার দুই সিফটে ভাগ হয়ে ১৩ জন করে তারা দায়িত্ব পালন করেন। যা খুবই অপ্রতুল।

বিগত কয়েকবছর ধরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অধীনে সিসেইফ লাইফ গার্ড কক্সবাজার সমুদ্র সৈকতে কাজ করে থাকেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন

১৬ ঘন্টায় ৬ মরদেহ উদ্ধার কক্সবাজার উপকূলে

আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫