ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ টেকনাফে উদ্ধার কিশোর,১ রোহিঙ্গাসহ চক্রের ৪ জন আটক প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা ২৯৭ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ইসির ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের বিশ্ব ভালোবাসা দিবস আজ, ইতিহাস জানেন? নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার

হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা: নাহিদ

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 306

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে। গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে। হামলায় এনসিপির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলা পূর্ব পরিকল্পিত।

গোপালগঞ্জের কর্মসূচি পালন শেষে বুধবার রাত সাড়ে ৯ টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ আরও বলেন, যেহেতু আমাদের কর্মসূচি ঘোষনা করা হয়েছে ১ জুলাইয়ের আগে। এই সময়ের মধ্যে প্রস্তুতি নিয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য। আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের যাদের নামে মামলা হয়েছে সারাদেশ থেকে আওয়ামী লীগের কর্মীরা এখানে জড়ো হয়েছে। এতদিন দেশের রাজনীতিতে একটি মিথ ছিলো যে গোপালগঞ্জে আওয়ামীলীগ ছাড়া অন্যান্য দল কর্মসূচি পালন করতে পারবে না, এ হামলা কি তারই অংশ? তবে সেই মিথ এনসিপি ভেঙে দিয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী যথেষ্ট সহযোগীতা করেছে। তবে এভাবে হামলা অন্য কিছু ইঙ্গিত করে। প্রশাসনের পক্ষ থেকে সাবোট্যাজ করা হয়েছে কিনা সেটা খতিয়ে দখতে হবে। এই হামলা দীর্ঘ পরিকল্পনার ফসল বলে তিনি মন্তব্য করেন। স্টেজে হামলা, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই এনসিপি তা অব্যহত রাখবে।

হামলার পর সারাদেশে বিভিন্ন দল ও মতের মানুষ যেভাবে প্রতিবাদ জানিয়ে এনসিপির পাশে দাঁড়িয়েছে তাতে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিদ বলেন, আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সেখানকার সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলছি। জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেছি। একই সঙ্গে এনসিপির পরিচিতি তুলে ধরছি। আমাদের সেখান থেকে মাদারীপুর ও শরিয়তপুরে কর্মসূচি ছিলো। সেখান থেকে ফেরার পথে আমাদের ওপর হামলা চালায়।

এই হামলায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট রুপের প্রকাশ ঘটেছে জনগণের সামনে। আপাতত আমরা এই দুই জেলার কর্মসূচি স্থগিত রাখছি। একই সঙ্গে মুজিববাদী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করবে এনসিপি।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এসময় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সুত্র: ইত্তেফাক

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত

This will close in 6 seconds

হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা: নাহিদ

আপডেট সময় : ০১:৪৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫