ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

সাগরে নৌকাডুবি: ৪২৭ রোহিঙ্গা নিহতের খবর দিলো জাতিসংঘ

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, ‘মিয়ানমারের উপকূলে চলতি মাসের শুরুতে দুইটি নৌকাডুবির ঘটনায় আনুমানিক ৪২৭ জন রোহিঙ্গা সমুদ্রে প্রাণ হারিয়েছেন। ‘

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংস্থাটি এই তথ্য জানিয়েছে।

গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলছে, ‘ নিরাপত্তার খোঁজে যাত্রা করা রোহিঙ্গা শরণার্থীদের জন্য এটি চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী সমুদ্র দুর্ঘটনা।’

বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নেওয়া রোহিঙ্গাদের প্রতি পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে উল্লেখ করে ইউএনএইচসিআর এর দাবী, ‘আন্দামান সাগর ও বঙ্গোপসাগর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সমুদ্রপথগুলোর একটি হয়ে উঠেছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি নৌকায় মোট ৫১৪ জন রোহিঙ্গা ছিল। ৯ মে প্রথম নৌকাটি ডুবে যায়, যেখানে ২৬৭ জন যাত্রী ছিল সেখান থেকে মাত্র ৬৬ জন প্রাণে রক্ষা পায়। ‘

পরদিন ১০ মে ২৪৭ রোহিঙ্গাকে বহন করা দ্বিতীয় নৌকাটিও ডুবলে সেখান থেকে মাত্র ২১ জন কে জীবিত পাওয়া যায় জানিয়ে বিবৃতিতে বলা হয়, যাত্রাকারীরা কক্সবাজারের ক্যাম্পগুলো এবং মিয়ানমারের রাখাইন রাজ্যতে বাস করা রোহিঙ্গা।

সংস্থাটি এখন বেঁচে যাওয়া মানুষদের পরিচয় ও বিস্তারিত তথ্য যাচাই করছে। এছাড়াও তৃতীয় আরো একটি নৌকার খবর পাওয়া গেছে যেটিতে ১৮৮ জন রোহিঙ্গা ছিল এবং ১৪ মে মিয়ানমারে সেটি আটকিয়ে দেওয়া হয়।

ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক হাই কিয়ং জুন বলেন, “সহায়তা তহবিল কমে যাওয়ায় রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফলে অনেকেই নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনের আশায় প্রাণ ঝুঁকি নিয়ে বিপজ্জনক সমুদ্রযাত্রায় নামতে বাধ্য হচ্ছেন।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় বিশেষ করে আশ্রয়প্রদানকারী প্রথম দেশগুলোতে কার্যকর সুরক্ষা নিশ্চিত করা, দায়িত্ব ভাগাভাগি এবং সমুদ্রপথে সম্মিলিত প্রচেষ্টা চালানো জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি।”

বিবৃতি অনুযায়ী, এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় বর্ষা মৌসুম শুরু হয়েছে। ফলে সাগর উত্তাল, বাতাস ও বৃষ্টিও প্রবল এবং এই সময়ে সমুদ্র পাড়ি দেওয়া আরও বিপজ্জনক। কিন্তু চরম হতাশা থেকে মানুষজন এই কঠিন পথ বেছে নিচ্ছে বলে উল্লেখ করা হয়।

সংস্থাটি মনে করে, সমুদ্রে বিপদগ্রস্তদের জীবন রক্ষা করা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে একটি মানবিক বাধ্যবাধকতা ও দীর্ঘদিনের দায়িত্ব।

ইউএনএইচসিআর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে অনুরোধ করেছে, যেন ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়।

এছাড়াও বিবৃতিতে ইউএনএইচসিআর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে, তারা যেন বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলোর পাশে দাঁড়ায়, যারা এতদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে।’

যতদিন না মিয়ানমারের রাখাইন রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের উপযোগী পরিস্থিতি তৈরি হচ্ছে, ততদিন আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা প্রদানে অব্যাহত সহযোগিতা করতে হবে বলে আহবান জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বিষয়ক এই সংস্থা।

২০২৫ সালে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলায় ৩৮৩.১ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হলেও যার মাত্র ৩০ শতাংশ জাতিসংঘের তত্ত্বাবধানে সংগৃহিত হয়েছে।

বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার এবং থাইল্যান্ডে শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জীবন স্থিতিশীল করতে এই তহবিল ব্যবহার করা হবে বলে জানায় ইউএনএইচসিআর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন

সাগরে নৌকাডুবি: ৪২৭ রোহিঙ্গা নিহতের খবর দিলো জাতিসংঘ

আপডেট সময় : ০২:১৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫