ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্দেশনা লঙ্ঘন, ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তায় মিশ্র প্রতিক্রিয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতল কক্সবাজারের মনিষা টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে : সাদিক কায়েম বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১

শুঁটকিসহ বিভিন্ন শিল্পে নারী শ্রমিকদের বেতন বৈষম্য নিরোধের দাবী কক্সবাজার কমিউনিটি আলায়েন্সের

কক্সবাজারের প্রান্তিক নারী শ্রমিকদের বৈষম্যহীন অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে কক্সবাজার কমিউনিটি আলায়েন্স আন্তর্জাতিক নারী দিবসে বিবৃতি দিয়েছে।

এবারের নারী দিবসের প্রতিপাদ্য “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন। এই প্রতিপাদ্যকে ধারণ করে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে সম্মান এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে দৃঢ় অবস্থানের কথা জানায় সংগঠনটি।

কক্সবাজার কমিউনিটি আলায়েন্স মনে করে, কক্সবাজারের শুঁটকি শিল্পে কর্মরত প্রায় ১৮,০০০ নারী শ্রমিক, যারা দেশের অন্যতম বৃহৎ শুঁটকি মহাল নাজিরারটেক-এ কর্মরত, তারা এখনো বৈষম্যের শিকার। সমান কাজ করেও পুরুষদের তুলনায় তারা অর্ধেক মজুরি পান। একইভাবে, ঝিনুক ও লবণ শিল্পের হাজারো নারী শ্রমিকও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত।

আজকের দিনে, কক্সবাজার কমিউনিটি আলায়েন্সের পক্ষ থেকে প্রান্তিক নারী শ্রমিকদের অধিকার ও সমতা নিশ্চিতের জোরালো দাবি জানানো হয় এবং সমাজের সব স্তরের নারীদের প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শুঁটকিসহ বিভিন্ন শিল্পে নারী শ্রমিকদের বেতন বৈষম্য নিরোধের দাবী কক্সবাজার কমিউনিটি আলায়েন্সের

আপডেট সময় : ১০:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫