ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবপাচার ও অপহরণ ঠেকাতে কচ্ছপিয়ায় হচ্ছে পুলিশ ফাঁড়ি কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে কম খরচে ব্যাচেলর ও মাস্টার্স করতে পারেন বাউবিতে, নেই বয়সের বাধা বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, পেকুয়া-চকরিয়ায় দুই হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসাসেবা পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ডাকাতি, লুট সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ

শাহজাহান চৌধুরী’র বছরে আয় ১২ লাখ,সম্পদ মূল্য ১১ কোটি

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৯:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 810

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন থেকে বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন জমা দিয়েছেন।

জাতীয় সংসদের সাবেক এই হুইপ বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করেন। হলফনামায় তিনি বাড়ি ভাড়া বাবদ ৬ লাখ ৯ হাজার ৬ শত টাকা, কৃষি খাত থেকে ১ লাখ ১২ হাজার টাকা এবং মৎস্য খাত থেকে আয় দেখিয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা।

শাহজাহান চৌধুরী’র স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। এসব সম্পদের মধ্যে রয়েছে ১৫ একর কৃষি জমি, ০.৫২ একরের অকৃষি জমি, সরকার থেকে লীজ প্রাপ্ত ২০.৬৬ একর জমি, ১ বাড়ি ও ডেভলপার থেকে প্রাপ্ত ২.৫ টি ফ্ল্যাট।

১ লাখ ১৫ হাজার টাকা নগদ অর্থের সাথে ব্যাংকে শাহজাহান চৌধুরীর আমানত আছে ২৪ লাখ ১৯ হাজার ৩ শত ১১ টাকা ৭৯ পয়সা। এছাড়াও অস্থাবর সম্পদ হিসেবে তিনি ১ টি শর্টগান, ১ টি রিভলভার, ১ টি প্রোটন জীপ গাড়ি ও ১০ ভরি স্বর্ণের মালিক এবং এসবের বর্তমান মূল্য দেখিয়েছেন ৯০ লাখ টাকা। শাহজাহান চৌধুরী’র কোন ঋণ বা দায় নেই এবং শিক্ষাগত যোগ্যতা বিএ (অনার্স)।

আগামী ৩ জানুয়ারি দুপুর ১২ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কক্সবাজার-৪ আসনে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই আসনে জামায়াতের জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী সহ ৪ প্রার্থী শাহজাহান চৌধুরীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানবপাচার ও অপহরণ ঠেকাতে কচ্ছপিয়ায় হচ্ছে পুলিশ ফাঁড়ি

শাহজাহান চৌধুরী’র বছরে আয় ১২ লাখ,সম্পদ মূল্য ১১ কোটি

আপডেট সময় : ০৯:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬