ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে কম খরচে ব্যাচেলর ও মাস্টার্স করতে পারেন বাউবিতে, নেই বয়সের বাধা বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, পেকুয়া-চকরিয়ায় দুই হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসাসেবা পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ডাকাতি, লুট সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী এস আলম বাসের ধাক্কায় টমটম উল্টে নারীর মৃত্যু

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ০। জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল এল প্রোগ্রেসো থেকে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, এল প্রোগ্রেসো থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরে এ ভূমিকম্প হয়।

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় প্রথমে ৭ দশমিক ২ এবং মাত্র ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাটিত হানে। এ ধরনের ঘটনাকে ‘ডাবলেট’ বলা হয়।

ডাবলেট বলতে কাছাকাছি সময়ে প্রায় একই মাত্রার দুটি ভূমিকম্প হওয়াকে বোঝায়, যা ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।

ইউএসজিএস জানিয়েছে, ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ৯৩টি ভূমিকম্প হয়েছে। এটি বিশ্বব্যাপী ভূমিকম্পের তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

এ সময় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় রেডউড ভ্যালির কাছে ৫ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্পও অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মেনডোসিনো কাউন্টিতে। ভূপৃষ্ঠের প্রায় ৫ মাইল নিচে ওই ভূমিকম্পটি আঘাত হানে।

সূত্র: যুগান্তর
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

আপডেট সময় : ১২:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬