ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২ দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ, দায়ী মানুষের প্রস্রাবও লোহাগাড়ায় টিউশনিতে যাওয়ার পথে শিক্ষকের ওপর হামলা, ছুরিকাঘাতে গুরুতর আহত ৮ মা’ম’লার আ’সা’মী শহরের শীর্ষ ছি’ন’তা’ইকা’রী বাবু আটক কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপন : শ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয় কক্সবাজারে ২ হাজার আইফোন, শতাধিক ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার কক্সবাজারে অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, হাসপাতালে ভর্তি সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে আইন পাস

ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে কম বয়সীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া প্রথম ইউরোপীয় দেশ হলো ফ্রান্স।

মঙ্গলবার (২১ জুলাই) ফ্রান্সের সিনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলি আইনটি অনুমোদন করে।

নতুন আইনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হলে ফ্রান্সের সবাইকে বয়স যাচাই করতে হবে। শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের ব্যবস্থা নিয়ে কাজ করছে।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বের শেষ সময়ে এই আইন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তবে কেউ কেউ এই আইন কার্যকর করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সরকারের দাবি, বয়স যাচাইয়ের জন্য প্রয়োজনীয় অনলাইন প্রযুক্তি কার্যকর ও নিরাপদ।

আইনটি দুই ধাপে কার্যকর হবে। সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৫ বছরের কম বয়সীরা নতুন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট খুলতে পারবে না। নতুন সব অ্যাকাউন্টের ক্ষেত্রে বয়স যাচাই বাধ্যতামূলক হবে। এছাড়া, জানুয়ারি ২০২৭ থেকে এই নিয়ম সব বিদ্যমান অ্যাকাউন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ, ফ্রান্সে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে সবাইকে প্রমাণ করতে হবে যে তাদের বয়স ১৫ বছরের বেশি।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ফ্রান্সের গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত বয়স যাচাই প্রযুক্তি ব্যবহার করতে হবে। অস্ট্রেলিয়ার পর ফ্রান্স দ্বিতীয় দেশ হিসেবে এমন নিষেধাজ্ঞা চালু করল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে আইন পাস

আপডেট সময় : ১২:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬