ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৭১ টি ইউনিয়ের মধ্যে ৬৯ টি ক্ষতিগ্রস্ত : মৃতের সংখ্যা ৩০ দূর্গত এলাকায় সুপেয় পানি ও খাবারের সংকট উখিয়ার হলদিয়ায় দোকান থেকে মোটরসাইকেল চুরি, সন্ধানদাতার জন্য পুরস্কারের ঘোষণা ঈদগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ২২ ঘন্টা পর চকরিয়ার কৈয়ারবিলের সেই কিশোরের মরদেহ উদ্ধার সেমিফাইনালের পরিসংখ্যানে বিস্ময়! আর্জেন্টিনার ৭ বিভাগেই এক নাম—মেসি রামুর কচ্ছপিয়ায় স্রোতে ভেসে গিয়ে একজনের প্রাণহানি দুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ সরাকরি সহায়তা থেকে দূর্গত কোনো মানুষ বাদ পড়বেনা- চকরিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জননেতা নুরুল আবছারের ওপেন হার্ট সার্জারি সোমবার : দোয়া কামনা পেকুয়ায় চেয়ারম্যান ও স্থানীয়দের উদ্যোগে চলছে বেড়িবাঁধ সংস্কারের কাজ হাতকড়াসহ পালিয়েছে আসামি: ২১ ঘন্টায়ও গ্রেফতার করতে পারেনি পুলিশ জুড বেলিংহাম: জিদানের পর এমন বিশ্বকাপ কি আর কোনো মিডফিল্ডার খেলেছেন? প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী

লবণ আমদানির সিদ্ধান্ত স্থগিত করায় কক্সবাজার চেম্বার অব কমার্সের ধন্যবাদ জ্ঞাপন

দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন থাকা সত্ত্বেও বিদেশ থেকে লবণ আমদানির সরকারি অনুমতির প্রতিবাদে এবং দেশীয় লবণের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন লবণচাষি ও ব্যবসায়ীরা।

বুধবার সকাল ১০টায় আয়োজিত এই মানববন্ধনে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়।

মানববন্ধনে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও মহেশখালীর কৃতী সন্তান আব্দুল শুক্কুর। তিনি বলেন,“কক্সবাজার অঞ্চলের হাজারো পরিবার দেশীয় লবণ শিল্পের ওপর নির্ভরশীল। দেশে যখন পর্যাপ্ত উৎপাদন রয়েছে, তখন বিদেশ থেকে লবণ আমদানির সিদ্ধান্ত সরাসরি লবণচাষি ও স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থের বিরুদ্ধে যায়।”

তিনি বলেন, আমদানির কারণে বাজারে দেশীয় লবণের ন্যায্য মূল্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাব পড়ে চাষি থেকে শুরু করে শ্রমজীবী মানুষের জীবনযাত্রায়।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাষ্ট্রচিন্তক ড. সলিমুল্লাহ খান এবং
মহেশখালী–কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ। বক্তারা বলেন, দেশীয় শিল্প ও কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থাকে উপেক্ষা করে নেওয়া যেকোনো সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর।

মানববন্ধনে শতাধিক লবণচাষি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা দেশীয় লবণ শিল্প রক্ষায় অবিলম্বে কার্যকর নীতি গ্রহণের দাবি জানান।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জানায়, লবণচাষি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যৌক্তিক দাবির মুখে সরকার লবণ আমদানির সিদ্ধান্ত স্থগিত করেছে, যা একটি সময়োপযোগী ও জনস্বার্থসংশ্লিষ্ট পদক্ষেপ।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “আমরা সন্তোষের সঙ্গে লক্ষ্য করছি যে সরকার জনগণের দাবি বিবেচনায় নিয়ে আমদানির সিদ্ধান্ত স্থগিত করেছে। এজন্য কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছে।”

একই সঙ্গে মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়-
দেশীয় লবণের ন্যায্য ও লাভজনক মূল্য নির্ধারণ, লবণচাষিদের জন্য টেকসই ও দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা, ভবিষ্যতে দেশীয় শিল্প ও ব্যবসার স্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা নিশ্চিত করা।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জানায়, কক্সবাজারের ব্যবসা, শিল্প ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলার ৭১ টি ইউনিয়ের মধ্যে ৬৯ টি ক্ষতিগ্রস্ত : মৃতের সংখ্যা ৩০

লবণ আমদানির সিদ্ধান্ত স্থগিত করায় কক্সবাজার চেম্বার অব কমার্সের ধন্যবাদ জ্ঞাপন

আপডেট সময় : ১০:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬