ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার রয়েছে: ১৬ কূটনৈতিক মিশন

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর সেনাবাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি

চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকা সংলগ্ন টেকনাফ-কক্সবাজার মহাসড়ক সহ ক্যাম্পগুলোর প্রবেশমুখে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়  লক্ষ্য করা গেছে।

জেলার দুই উপজেলা উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংখ্যা ৩৩ টি।  উখিয়ায় রাজাপালং ও পালংখালীতে ২৬টি রোহিঙ্গা ক্যাম্প, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সরজমিনে দেখা গেছে এই এলাকার সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনীর অন্তত ২০ টি তল্লাশি চৌকি সক্রিয় রয়েছে।

সকাল ১১ টার দিকে উখিয়ার চারটি রোহিঙ্গা ক্যাম্প (৮ইস্ট,৮ওয়েস্ট,৯ ও ১০) এর প্রবেশপথের পার্শ্ববর্তী বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লক্ষ্য করা যায়, কেন্দ্র ফটক থেকে শুরু সড়কে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তৎপরতা অব্যাহত রেখেছেন সেনাসদস্যরা।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমা বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ভোট সুষ্ঠু ও নিরাপদ করতে সবধরনের পদক্ষেপ নিয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল গণনা পর্যন্ত এবং পরবর্তী সময়ে যেন পরিস্থিতি ভালো থাকে সে লক্ষ্যে উপজেলা কমান্ড সেন্টার থেকে সার্বক্ষণিক কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে।’

নারী ভোটারদের উপস্থিতি বেশি

জেলার প্রায় প্রতিটি কেন্দ্রে দলে দলে ভোট দিতে আসা ভোটারদের মধ্যে নারীদের উপস্থিতি চোখে পড়ার মত। কক্সবাজার-৩ আসনের কক্সবাজার সদর ও কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে।

নারী ভোটার আসমা উল হুসনা জানান, ‘সকাল সকাল কেন্দ্রে এসেছি ভোট আমার, নাগরিক অধিকার। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভালোই লাগছে।’

উখিয়ার একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাজির আহমদ বলেন, ‘ এখন পর্যন্ত কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি আমার কেন্দ্রে, নারী ভোটার বেশি আসছেন। ভালোভাবেই কাস্টিং হচ্ছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৯৯২ জন এবং মোট ৫৯৮ টি কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর সেনাবাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি

আপডেট সময় : ০১:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬