ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা’ম’লা চকরিয়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ইয়াবা চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার প্যাসিফিক বীচ রিসোর্টে আগুনে পুড়ে ছাই ৩ কটেজ, ক্ষতি ৭০ লাখ টাকা খেলাঘরের মানববন্ধন :শিশুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তির দাবী ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া নতুন আলোচনায় কারা?  / উখিয়ায় ৬ বছর ধরে ‘মেয়াদউর্ত্তীণ’ ছাত্রদলের আহবায়ক কমিটি  চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা, জড়িতদের শাস্তি দাবি অভিযুক্ত ডিবি কার্যালয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র‍্যাব ​টেকনাফে তরুণদের কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত কুতুবদিয়ায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন চকরিয়ায় পৃথক ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী

রামুতে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের উপ-কমিটি গঠিত

রামুতে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদ বাস্তবায়নে বিভিন্ন উপ-কমিটি গঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বেলা ৩টায় রামু রাবার বাগান রেষ্ট হাউজে এক আলোচনায় এসব উপ-কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উৎযাপন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে এবং মহাসচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, কো-চেয়ারম্যান ফোরকান আহমদ, কো-চেয়ারম্যান মির্জা নুরুল আবছার।

এ সময় আয়োজকরা জানান, আগামী ২৬ শে ডিসেম্বর হতে ১লা জানুয়ারী পর্যন্ত ৭ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। মেলায় দোকান বরাদ্দ নিতে আগ্রহীরা উদযাপন পরিষদের সাথে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য আহ্বান জানান আয়োজকরা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবালসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎসজীবী দল, তাঁতী দল, জাসাস ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে, গত ৩ ডিসেম্বর বিকেল ৪ টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে সর্বসম্মতিক্রমে রামু বিজয় উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়।

জনপ্রিয় সংবাদ

রামুতে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের উপ-কমিটি গঠিত

আপডেট সময় : ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪