ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন ৪১ জন পেলেন ৪ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক “সন্ত্রাস-চাঁদাবাজিতে উদ্বেগজনক সময় পার করছে দেশবাসী” রামুতে পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ৩ রোহিঙ্গা সংকট জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় পানিতে পড়ে নিখোঁজ শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে উখিয়ায় সতীনের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূর আত্মহত্যা এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করলেন আইনজীবী ইয়াছির আরাফাত নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে সাগরের মাছ পাচার তথ্য মহাসড়কে বাংলাদেশের ২০ বছরের গৌরবযাত্রা: কক্সবাজার থেকে শুরু হয়েছিল ডিজিটাল বাংলাদেশের বৈশ্বিক সংযোগ নেইমারের বিশ্বকাপ আক্ষেপ—২০২৬ কি হবে শেষ স্বপ্নপূরণের মঞ্চ? ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার ফাঁদ: ৩০ জনের স্বপ্নভঙ্গ

মানবপাচারের ভয়াবহ চিত্র আবারও সামনে এসেছে সীমান্ত উপজেলা টেকনাফে। গতকাল শনিবার দুপুরে উত্তর লম্বরী পাড়া এলাকার একটি বাড়ি থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩০ জনকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। পাচারের উদ্দেশ্যে তাদের একটি ঘরে আটকে রাখা হয়েছিল।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় জানান, সংবাদের ভিত্তিতে উত্তর লম্বরীঘোনা এলাকার সাইফুল নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে আবদ্ধ অবস্থায় এই ৩০ জনকে পাওয়া যায়। এদের মধ্যে নারী,পুরুষ ও শিশু রয়েছে।

দালালরা তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ার উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সাগরপথে পাচারের চেষ্টা করছিল।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই জানিয়েছেন, দালালরা তাদের একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়েছিল। জীবনের কষ্ট দূর হবে এবং পরিবারের জন্য অর্থ এনে দিতে পারবে, এই আশায় তারা তাদের সর্বস্ব দিয়ে পাচারকারীদের হাতে নিজেদের সঁপে দিয়েছিল।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অভিযানের সময় পাচারকারী পালিয়ে যায়। তবে তাদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করা গেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করতে এবং দালালদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে বলে তিনি জানান।

সীমান্তবর্তী এ এলাকায় দারিদ্র্যপীড়িত মানুষগুলো সহজেই দালালদের প্রলোভনে পা দেয়। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদের কাছে থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে দালালরা। এরপর নৌপথে তাদের অনিশ্চিত ও বিপজ্জনক যাত্রার মুখে ঠেলে দেয় এ চক্র।

পুলিশ নানা সময় অভিযান চালিয়ে পাচারকারীদের উদ্ধার করলেও থেমে নেয় মানবপাচার। এর আগেও কয়েক ধাপে পাচারের উদ্দেশ্যে রাখা নারী পুরুষদের উদ্ধার করেছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

মালয়েশিয়া যাওয়ার ফাঁদ: ৩০ জনের স্বপ্নভঙ্গ

আপডেট সময় : ০৫:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪