ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্ত থেকে ১ কোটি ১০ লাখ টাকার ইয়াবা উদ্ধার টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার   এবার শুঁটকিতে মিলল মাইক্রোপ্লাস্টিক, যেসব মাছে বেশি পটিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন

রামু বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান সম্পন্ন

কক্সবাজারে রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে কঠিন চীবর দান।

শনিবার ভিক্ষু সংঘ ও বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ উৎসবে দিনভর ছিল কল্পতরু ও কঠিন পরিক্রমা, ৪৯টি বুদ্ধমূর্তি উৎসর্গ, ভিক্ষু সংঘের পিন্ডদান,সমবেত প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।

দুই পর্বের ধর্মীয় অনুষ্ঠানের প্রথম পর্বে সকালে উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি ধর্মপাল মহাথেরো এবং বিকেলে দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন শ্রীকুল মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয় রক্ষিত মহাথেরো।

এতে ভূবন শান্তি ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত করুণাশ্রী মহাথেরো, সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া,প্রধান ব্রতী রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: উত্তম কুমার বড়ুয়া বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ অসংখ্য দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।
তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমা পালনের মধ্য দিয়ে ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র প্রদানের মাসব্যাপী এই কঠিন চীবর দান উৎসব।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামু বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান সম্পন্ন

আপডেট সময় : ০৮:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫