ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

টেকনাফে বিএনপি কার্যালয়ে র‍্যাবের অভিযান: ‘স্বৈরাচারী পদক্ষেপ’ বলছে স্থানীয় নেতারা

কক্সবাজারের টেকনাফে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে র‍্যাব-১৫। এই অভিযানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় বিএনপি।

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু এক যৌথ বিবৃতিতে টেকনাফে দলীয় কার্যালয়ে র‌্যাবের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন।

বুধবার রাতে দলীয় প্যাডে স্বাক্ষরিত ওই বিবৃতিতে তারা বলেন, “বিনা চার্জশিট ও বিনা ওয়ারেন্টে আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এটি মত প্রকাশের স্বাধীনতায় বাধা এবং স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর এমন অভিযান জনগণের মনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। “র‌্যাব বাহিনীতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দোসর রয়ে গেছে। অতি দ্রুত তাদের শাস্তিমূলক বদলি না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

টেকনাফ বাস স্টেশনসংলগ্ন সীমান্ত কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে র‌্যাব-১৫ সদস্যরা এ অভিযান চালায় বলে স্থানীয় নেতাদের অভিযোগ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর

টেকনাফে বিএনপি কার্যালয়ে র‍্যাবের অভিযান: ‘স্বৈরাচারী পদক্ষেপ’ বলছে স্থানীয় নেতারা

আপডেট সময় : ০৪:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫