ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

খুনিয়া পালংয়ে চলন্তগাড়িতে ফিল্মি কায়দায় ডা’কা’তি, মোবাইলও টাকা ছিনতাই

কক্সবাজার -টেকনাফ মহাসড়কের রামুর খুনিয়া পালংয়ের রাবেতা এলাকায় ফিল্মি কায়দায় ডাকাতি করে মোবাইলও টাকা ছিনিয়ে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল।

শনিবার রাত ৮ টা ১০ মিনিটের দিকে খুনিয়া পালং ইউনিয়নের রাবেতা এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তোভোগী মোঃ সাইদুল ইসলাম জানান, সন্ধ্যায় চট্রগ্রাম থেকে ট্রেনে করে কক্সবাজার রেল স্টেশনে নেমে সিএনজি যোগে ঘুমধুমের তুমব্রুর বাড়িতে ফিরছিলো তাঁরা, গাড়িতে নারীসহ সাইদুল ইসলামের পরিবারের চারজন ছিলেন। সিএনজি অটোরিক্সা রাবেতা এলাকায় প্রবেশ করলে হটাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুজন এসে সিএনজি থেকে নারীদের ব্যাগ টান দিয়ে চলে যায়।ব্যাগে একটি একটি স্যামসাংয়ের মোবাইল (এস২৪ আল্ট্রা) এবং ১০ হাজার টাকা ছিলো বলে জানান ভু্‌ক্তভোগী সাইদুল।

তিনি আরও জানান, রাবেতা এলাকায় মহাসড়কের বাঁকে গাড়ির গতি কম থাকায় ডাকাতদলের সদস্যরা চলন্ত সিএনজি থেকে টান দিয়ে ব্যাগটা নিয়ে যায়।

তবে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন নাম্বার ভুক্তভোগীরা সংগ্রহ করে ফেলে, এটি টিভিএস কোম্পানীর ৪ভি মোটরসাইকেল, যার নং, কক্সবাজার ল-১১-৭২৪২,
অন্যদিকে তাঁরা যে সিএনজি করে বাড়ি ফিরছিলো সেটার নাম্বার হলো- কক্সবাজার থ, ১১-৭৭৯১।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোসাইন জানান, খুনিয়া পালংয়ে ডাকাতির ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে কক্সবাজার -টেকনাফ মহাসড়কের রামু থানাধীন খুনিয়া পালংয়ের এ অংশে প্রায় সময় ডাকাতির ঘটনা ঘটে, বিশেষ করে রাবেতা এলাকায় দিনেও মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটে, স্থানীয়ভাবে মছন ডাকাত নামে পরিচিত সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিনধরে এই জায়গায় ডাকাতির সাথে জড়িত বলে জানায় স্থানীয়রা। এর আগে এলাকাবাসী ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলো।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম

খুনিয়া পালংয়ে চলন্তগাড়িতে ফিল্মি কায়দায় ডা’কা’তি, মোবাইলও টাকা ছিনতাই

আপডেট সময় : ০১:০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫