ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন

রামুর সেই উত্তম বড়ুয়ার খোঁজ মিলেছে

কক্সবাজারের রামুতে ফেসবুকে ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগের তীর ছিল উত্তম বড়ুয়ার দিকে। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর ফেসবুকে একটি ছবিকে কেন্দ্র করে ঘটেছিল রামু হামলা। সেই আলোচিত উত্তম বড়ুয়ার খোঁজ মিলেছে অবশেষে। ফ্রান্সের একটি বিমান বন্দরের লাউঞ্জে উত্তম বড়ুয়া, তাঁর স্ত্রী রীতা বড়ুয়া এবং একমাত্র সন্তান আদিত্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এ কে এম আতিকুজ্জামান নামের এক গণমাধ্যমকর্মী।

তিনি তার ওয়ালে এ নিয়ে লিখেছেন,তার কিছু অংশ তুলে ধরা হলো।

“উত্তম হারিয়ে গিয়েছিল।
১৩ বছর ১৩ দিন পর অবশেষে তাঁর খোঁজ পেল পৃথিবী।
১৩ বছর ১৩ দিন নিতান্ত কম সময় নয়। যৌবনের শুরু থেকে শুরু বলে এই সময় পুরো এক যৌবন — দীর্ঘের চেয়েও দীর্ঘ এক কাল।
ঘরে অভাবী মা-বাবার সংকট ক্রমে ক্রমে বেড়েছে।
উত্তমের স্ত্রী রিতার কোলে তখন তিন বছরের বাচ্চা। সমাজের, পরিবারের, আত্মীয়স্বজনের হাজারো লাঞ্ছনা-গঞ্জনা মুখ বুঁজে সহ্য করে কোনরকমে খেয়ে পরে একা একটি মা শিশু সন্তানকে নিয়ে যুদ্ধ করে গেছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। সে যুদ্ধে বিজয়ীও হয়েছে বলা যায় — আদিত্য জিপিএ ৫ নিয়ে এসএসসি পাস করেছে এবার। ১৩ বছর ১৩ দিন ধরে স্ত্রী-পুত্রের স্পর্শ, আদর, ভালবাসা থেকে বঞ্চিত ছিল উত্তম। রিতা-আদিত্যেরও বিন্দুমাত্র অপরাধ ছিল না, তবুও স্বামীর সোহাগ, পিতার স্নেহ তাদের ভাগ্যে জোটেনি, যখন সেসবের ছিল সবচেয়ে বেশি প্রয়োজন।
বহু কাঠখড় পুড়িয়ে ওরা এখন একসাথে।”

রামু হামলার পর থেকে উত্তম পলাতক ছিলো। ১৩ বছর পর তার সন্ধান পাওয়া গেলো সাংবাদিক আতিকুজ্জামানের দেয়া ফেসবুক পোস্ট থেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু

রামুর সেই উত্তম বড়ুয়ার খোঁজ মিলেছে

আপডেট সময় : ১২:২৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫