ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের

চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কটের আহবান জানিয়েছেন রামু থানার নবাগত ওসি এ কে ফজলুল হক।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে রামুর গর্জনিয়া ইউনিয়নে মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

জেলা পুলিশের নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে ওসি এ কে ফজলুল হক মাদকের ব্যাপারে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে আরও বলেন- স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তালিকা তৈরী হচ্ছে। মাদকের বড় বড় গডফাদাররা আর রেহায় পাবে না। তবে এ ক্ষেত্রে সমাজের সর্বমহলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে।

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ সমাবেশে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই জুয়েল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক মোঃ আনিছুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সহসভাপতি ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী এবং সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু।

বক্তারা গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের মাদকের ভয়াবহতা তোলে ধরেন। বিশেষ করে ইয়াবা পাচারের ঘটনার বিষয়ে আলোকপাত করা হয়। ভবিষ্যতে ইয়াবা পাচার বন্ধে কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশের সুদৃষ্টি চাওয়া হয়। আলোচনা সভা শেষে গর্জনিয়া ইউনিয়নের প্রধান সড়কে সর্বমহলের অংশগ্রহণে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ মুহিববুল্লাহ, ইউপি সদস্য আব্দুল জব্বার, ইউপি সদস্য সাকের আহমদ, নারী ইউপি সদস্য কমরুন্নাহার, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, রামু উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল হক আজিজ, গর্জনিয়া যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ শহীদ, গর্জনিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের

আপডেট সময় : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬