ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১ লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি মাদক ব্যবসায়ীদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

মহেশখালীতে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত রফিক গ্রেফতার

মহেশখালীতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র ও গোলা বারুদসহ দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক বাহিনীর প্রধান রফিক ডাকাতকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।

বিষয়টি টিটিএন-কে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, রবিবার (১৬ মার্চ) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গোলা বর্ষণ শুরু করলে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায় কোস্টগার্ড। কিন্তু ডাকাত দল আত্মসমর্পণ না করে গুলি ছোড়া অব্যাহত রাখলে কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বলে জানানো হয় কোস্টগার্ডের পক্ষ থেকে।

এসময় উভয় পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হলে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ডের অভিযানিক দল ঘটনাস্থল থেকে আহত ডাকাতকে ২ টি আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২

মহেশখালীতে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত রফিক গ্রেফতার

আপডেট সময় : ০৪:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫