ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের ট্যাকটিক্যাল লড়াই

  • টিটিএন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 826

বিশ্বকাপের ফাইনাল মানেই শুধু ২২ ফুটবলারের লড়াই নয়, ডাগআউটেও চলে কৌশলের যুদ্ধ। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালকে অন্য মাত্রা দিয়েছে এক বিশেষ সম্পর্ক। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও স্পেনের লুইস দে লা ফুয়েন্তে। যাদের সম্পর্ক একসময় ছিল শিক্ষক ও শিক্ষার্থীর।

কোচিং ক্যারিয়ারের শুরুতে কোচিং লাইসেন্স পেতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন স্কালোনি। সে সময় স্পেনের বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকা লুইস দে লা ফুয়েন্তের কাছ থেকেই কোচিংয়ের গুরুত্বপূর্ণ দীক্ষা নেন বর্তমান আর্জেন্টাইন কোচ। সেই সম্পর্কই এবার বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে নতুন মাত্রা পাচ্ছে।

সম্পর্কটা প্রতিদ্বন্দ্বিতার হলেও শ্রদ্ধার জায়গাটি অটুট রয়েছে দুই কোচের মধ্যেই। স্কালোনি তার সাবেক শিক্ষক সম্পর্কে বলেন, ‘তিনি দারুণ একজন মানুষ। যেভাবে কথা বলেন, যেভাবে নিজেকে উপস্থাপন করেন এবং খেলোয়াড়েরা তার জন্য যেভাবে সর্বস্ব দিয়ে খেলে, তা সত্যিই প্রশংসার যোগ্য।’

শিষ্যের প্রশংসার জবাবে দে লা ফুয়েন্তেও সমান সম্মান জানিয়েছেন স্কালোনিকে। তিনি বলেন, ‘স্কালোনি একজন অসাধারণ কোচ এবং ফুটবলের বড় ব্যক্তিত্ব। তার ট্যাকটিক্যাল প্রস্তুতি ও ড্রেসিংরুম পরিচালনার দক্ষতা সত্যিই মুগ্ধ করার মতো।’

একসময় যাদের সম্পর্ক ছিল শিক্ষক ও শিক্ষার্থীর, এবার তারাই বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফির লড়াইয়ে একে অপরের প্রতিপক্ষ। একদিকে স্কালোনির লক্ষ্য টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে নতুন ইতিহাস উপহার দেওয়া। অন্যদিকে দে লা ফুয়েন্তে চাইবেন স্পেনকে আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসনে ফিরিয়ে নিতে।

তাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শুধু দুই দলের ফুটবলারদের লড়াই নয়, সমান আগ্রহ থাকবে ডাগআউটের দিকেও।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের ট্যাকটিক্যাল লড়াই

আপডেট সময় : ০৪:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬