ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী এস আলম বাসের ধাক্কায় টমটম উল্টে নারীর মৃত্যু উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা, আসামী ১১৪, গ্রেফতার ২ উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘দল থেকে বহিষ্কারের পর নির্বাচনী এলাকায় আমার জনসমর্থন বহুগুণে বেড়েছে।’ গতকাল শনিবার রাত ৯টার দিকে আশুগঞ্জ উপজেলার লালপুরে শ্রীশ্রী পাগল মহোৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

নিজের নির্বাচনী সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, ‘বহিষ্কারের ঘটনা মানুষ ভালোভাবে নেয়নি। হয়তো তাই আমার প্রতি সমর্থন বেড়েছে। আমি নিজেকে কোনো দলের প্রার্থী মনে করি না। আলহামদুলিল্লাহ, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে জয়-পরাজয় নির্ভর করে আল্লাহর ইচ্ছার ওপর।’

রুমিন ফারহানা বলেন, ‘আমি জানি না এর রহস্য কী। হয়তো মানুষ আঘাত পেয়েছে। যেদিন দেশনেত্রী খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেলেন, তাঁর লাশ দাফনও হয়নি, তার আগেই যখন ৯ জনকে বহিষ্কার করা হলো, মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি।’

এ সময় উপস্থিত ছিলেন আতাউর রহমান বাবুল, নাসির উদ্দিন মুন্সি, রাসেল বিপ্লব, হেলাল মিয়া প্রমুখ।

সূত্র:আজকের পত্রিকা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

আপডেট সময় : ০১:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬