ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা? সড়ক দুর্ঘটনায় সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যথিং এবং সাবেক এমপি এথিন রাখাইন আহত

প্রায় ১৪ ঘণ্টার সফর শেষে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রায় ১৪ ঘণ্টার সরকারি সফর শেষে ঢাকা ফিরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

এর আগে শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে আকাশপথে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা স্বাগত জানান।

সফরের শুরুতেই তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় যান। সেখানে তাঁর বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে স্থানীয় জনগণের উদ্দেশে আয়োজিত পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ করেন। সেখান থেকে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

এরপর প্রধানমন্ত্রী কক্সবাজারের পেকুয়া উপজেলায় যান। সেখানে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম-এর কবর জিয়ারত করেন। পরে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন।

পেকুয়া সফরে তিনি পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর তিনি মাতামুহুরি উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

সন্ধ্যায় চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জনসভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন।

রাতে তিনি কক্সবাজারের লং বীচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন। সেখানে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করেন। পরে রাত ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

পুরো সফরে প্রধানমন্ত্রীর সাথে ছিলের তাঁর সহধর্মিণী ব্যারিস্টার জুবাইদা রহমান। পাশাপাশি সফরসঙ্গী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তাঁর স্ত্রী হাসিনা আহমদ।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে কক্সবাজার জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সফর সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

প্রায় ১৪ ঘণ্টার সফর শেষে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১২:৩৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬