ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার মন্ত্রীদায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে  দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার

‎কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের কমর্সূচিতে অংশ নিতে আসার নাম করে ইয়াবা নিয়ে আসা এক যুবদল নেতা সহ তিন জনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

‎শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজার শহরের ভোলাভাবুর প্যাট্রোল পাম্প থেকে তাদের আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মছিউর রহমান।

‎অভিযানে থাকা ডিবির পুলিশ পরিদর্শক রঞ্জন টিটিএনকে জানান,গতকাল ভোলা বাবুর প্যাট্রোল পাম্পে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ভি ভি আইপি ডিউটি চলাকালীন একটি গাড়িকে সন্দেহ মনে হলে গাড়িটি থামিয়ে গাড়িতে থাকা ব্যাক্তিদের  জিজ্ঞাসাবাদ শুরু করে তারা।তাদের কথায় গড়মিল পাওয়া গেলে গাড়ি সহ পুলিশ লাইনের পাশে থান অটো গিয়ার নামের একটি  গ্যারেজে নিয়ে গিয়ে মেকানিকের সহযোগিতায় সাইলেন্স পাইপের উপর  থেকে বিশেষ ভাবে লুকায়িত কায়দায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ ৩ জনকে আটক করা হয়।পরে তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
‎তিনি আরো জানান,আটক দুই জন ফরিদুল আলম ও মফিজুল্লাহ  টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা ও গোলাম আজম  এস এম পাড়ার বাসিন্দা এবং তারা প্রত্যেকে পূর্ব পরিচিত বলে জানায় জেলা গোয়েন্দা শাখার এই কর্মকর্তা।

‎আটক ফরিদুল আলম টেকনাফ উপজেলা যুবদলের আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার সিনিয়র  যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।
‎অন্যদিকে ইয়াবা সহ আটকের পর টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরীর সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্ততিতে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি  কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার মন্ত্রীদায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে 

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার

আপডেট সময় : ০৮:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬