ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ কক্সবাজারের মেয়ে তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী

পেকুয়ায় ভাইয়ের হামলায় আহত হয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় জমি বিরোধের জেরে ভাইদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

পেকুয়া থানার ওসি মো. সিরাজুল মোস্তফা জানিয়েছেন, শনিবার মধ্যরাতে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়েছে।

নিহত মুহাম্মদ মামুন (৫৪) পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ষাটদুনিয়া পাড়ার মৃত আমির হামজার ছেলে। তিনি সেনা বাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে সিরাজুল মোস্তফা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুহাম্মদ মামুনের সাথে তার ছোট ভাই মোজাম্মেল হক ও মমতাজুল ইসলামের পৈত্রিক সূত্রে প্রাপ্ত কিছু পরিমান জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিরোধীয় জমির মালিকানা নিষ্পত্তির জন্য সার্ভেয়ার দিয়ে পরিমাপ করেন। এক পর্যায়ে মামুনের সঙ্গে অপর দুই ভাইয়ের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। পরে তা হাতাহাতিতে রূপ নিলে দুই ভাইয়ের মারধরে তিনি ( মামুন ) আহত হন। এতে আহত অবস্থায় তিনি দীর্ঘ সময় পর্যন্ত ঘটনাস্থলের রাস্তার পাশে পড়েছিলেন।

“ খবর পেয়ে বিকালে বান্দরবানে অবস্থানকারি স্ত্রী ও সন্তান এলাকায় পৌঁছে মুহাম্মদ মামুনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এক পর্যায়ে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে স্বজনরা তাকে বাড়ীতে নিয়ে আসেন। “

ওসি বলেন, “ রাতে বাড়ীতে মুহাম্মদ মামুনের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা আবারও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এক পর্যায়ে তার মৃত্যু হয়। “

নিহতের স্ত্রী পাপিয়া সরওয়ার আরভি বলেন, মেয়ের পড়ালেখার সুবাদে স্বামীসহ সন্তানদের নিয়ে বান্দরবানে বসবাস করেন। ঘটনার দিন সকালে জমি বিরোধের জেরে তার স্বামীকে ভাইয়েরা মিলে মারধর করে ফেলে রাখার খবর দেয় স্থানীয়রা। পরে বিকালে এলাকায় পৌঁছে রাস্তার পাশে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তিনি অভিযোগ করে বলেন, “ আমার দেবর মমতাজুল ইসলাম ও মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত কিছু পরিমান জমি জবরদখল করে রেখেছিল। তারা ভূমি অফিসে জমির বাৎসরিক খাজনাও পরিশোধ করতো না। “

ওসি সিরাজুল মোস্তফা জানান, ঘটনায় লিখিত এজাহার পেলে তদন্ত করে মামলা নথিভূক্ত করা হবে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল

পেকুয়ায় ভাইয়ের হামলায় আহত হয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫