ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই : আটক- ৫

কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় পৃথক অভিযানে পর্যটকদের ছিনতাইয়ের সময় পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর সদস্যরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং) সকাল ও বিকেলে পৃথক সময়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা ও বর্তমান কক্সবাজার শহরের পাহাড়তলীর বাসিন্দা শামসুল আলমের পুত্র মনসুর আলম (২২), কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনার মৃত নুর মোহাম্মদ মো. সোহেল (২০) এবং চকরিয়া উপজেলার কচপাড়ার সৈয়দ আলমের পুত্র নুরুল আলম (২৬)। কক্সবাজার পৌরসভার বাদশার ঘোনা ৯নং ওয়ার্ডের বাসিন্দা কোরবান আলীর ছেলে দ্বীন ইসলাম (২০)। এবং পৌরসভার ১২ নং ওয়ার্ডের মৃত জহির আলমের ছেলে ইদ্রিস (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ।

তিনি জানান, ছিনতাইকারীরা একদল পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়৷ খবরটি পাওয়ার সাথে সাথে দ্রুত অভিযান চালায় ট্যুরিস্ট পুলিশের টিম। পৃথক অভিযানে ৫ জন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয় এবং ছিনতাইকৃত একটি মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে।

সমুদ্র পাড়ে আইনশৃঙ্খলার অবনতি সম্পর্কে তিনি আরও বলেন, পর্যটন জোনে অপরাধীদের কোন স্থান হবে না। পর্যটকরা শান্তিপূর্ণভাবে কক্সবাজার ভ্রমণ করবে, এই সেবাটুকু নিশ্চিত করতে চাই।

ট্যাগ :

খরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই : আটক- ৫

আপডেট সময় : ০৪:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫