ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (৩ আগস্ট) নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়। পর্ষদের আওতায় নৌবাহিনীতে লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার, কমান্ডার থেকে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন থেকে কমডোর এবং বিমানবাহিনীতে স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর পদে কর্মকর্তাদের পদোন্নতি কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নৌ ও বিমানবাহিনীর গৌরবময় ইতিহাস এবং শান্তিকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও জাতীয় প্রয়োজনে অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী নিরাপত্তা সংকটে দুই বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়ে আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন ও সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ কারণে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে তারা সক্ষম হয়েছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাহিনীগুলো সংবিধানের প্রতি অঙ্গীকার রেখে যেকোনো জাতীয় সংকট ও দুর্যোগে আর্তমানবতার সেবায় জনগণের পাশে থাকবে।

তিনি নির্বাচনী পর্ষদকে দেশপ্রেমিক, মেধাবী, পেশাদার ও নৈতিকভাবে দৃঢ় কর্মকর্তাদেরকে নেতৃত্বে আনার আহ্বান জানান।
নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তর প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপণ করে নৌবাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন।

সূত্র: কালের কণ্ঠ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

নৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৪:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫