ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির ১৮১ সদস্যের কমিটি অনুমোদন ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার পেকুয়ার যানজট নিরসন, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উন্মুক্তকরণে এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত

টেকনাফে নাফ নদীর মিয়ানমার অংশে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে মো. ইদ্রিস (৫৫) নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর জলসীমায় এ ঘটনা ঘটে। আহত ইদ্রিস টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা।

​স্থানীয়দের সূত্রে জানা যায়, নাফ নদীর মিয়ানমার অংশে অবস্থানকালে আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া দেয়। সেখান থেকে সরে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়, যা ইদ্রিসের ডান পায়ের হাঁটুতে লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে নিয়ে আসে।

​জালিয়াপাড়া ১ নম্বর স্লুইচ গেট জেলে সমিতির সভাপতি জহিদ জানান, ধাওয়া খেয়ে চলে আসার সময় জেলেদের ওপর গুলি চালানো হয়।

ঘটনার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সীমান্ত এলাকায় এমন ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত

আপডেট সময় : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬