ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না উখিয়ায় ডাম্পারের চাপায় নারীর মৃত্যু; শিশুসহ আহত ৩ লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরুসহ ট্রাক জব্দ, আটক ৫ মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি

নদীতে ফুল দিয়ে শুরু হলো পাহাড়ের প্রাণের উৎসব ‘বৈসু, সাংগ্রাই, বিজু’

পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই ও বৈসুর বর্ণাঢ্য সূচনা হয়েছে। উৎসবের প্রথম প্রহরেই চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘ফুল ভাসানো’ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই প্রাণের উৎসব।

আজ রবিবার (১২ এপ্রিল) ভোরের আলো ফুটতেই খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ খবং পুড়িয়া এলাকার চেঙ্গী নদীর তীরে জড়ো হন চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষ। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিভিন্ন বয়সী মানুষ হাতে ফুল নিয়ে সমবেত হন এবং একযোগে নদীতে ফুল ভাসিয়ে জানান দেন উৎসবের আগমনী বার্তা।

এই আয়োজনে শুধু চাকমারা নয়, শামিল হয়েছেন মারমা, ত্রিপুরা ও বাঙালি সম্প্রদায়ের মানুষেরাও। নদীর তীরটি যেন পরিণত হয় এক অনন্য মিলনমেলায়। ফুল বিজুকে ঘিরেই পাহাড়ের চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায় নিজ নিজ ভাষা ও সংস্কৃতিতে উদযাপন করবেন বিজু, সাংগ্রাই ও বৈসু।

প্রধান এই সামাজিক উৎসবকে কেন্দ্র করে এ সময়টিতে পাহাড়ের পাড়া-মহল্লায় চলবে নানা আয়োজন, ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক আচার-অনুষ্ঠান-যা পাহাড়ি জনপদকে রাঙিয়ে তোলে সম্প্রীতি ও বৈচিত্র্যের অনন্য বন্ধনে।

সূত্র: বাংলাদেশ টাইমস

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না

নদীতে ফুল দিয়ে শুরু হলো পাহাড়ের প্রাণের উৎসব ‘বৈসু, সাংগ্রাই, বিজু’

আপডেট সময় : ১২:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬