ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ১ লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত টেকনাফ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ​টেকনাফে মদসহ আটক ১২ রোহিঙ্গার কারাদণ্ড

উখিয়ার ওসি কি সত্যিই বদলি? ১২ দিনেও নেই সেই ‘মা’ হত্যা মামলার অগ্রগতি

১৬ মে ২০২৬, উখিয়া উপজেলা সদরের টাইপালং গ্রামে প্রতিপক্ষের হাত থেকে ছেলেকে বাচাতে গিয়ে মারা যান ছৈয়দা খাতুন নামে এক নারী।

এঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, আর সেই মামলাটিকে মিথ্যা দাবী করে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসামীর স্বজনেরা।

থানায় একটি অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের ফলাফল হিসেবে ঘটা এমন আলোচিত ঘটনার কোন কুল কিনারা করতে পারেনি পুলিশ এবং আটক হয়নি কেউ।

১২ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বদলী হয়েছেন।

এখন পর্যন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও জেলা পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন – মাত্র দুই মাস দায়িত্ব পালনের মধ্য দিয়ে ওসি মুজিবকে উখিয়ার চেয়ার ছাড়তে হচ্ছে।

কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান গণমাধ্যমে জানিয়েছেন, উখিয়া থানার ওসি বদলির তথ্য তার কাছে নেই।

এদিকে আলোচিত সেই মামলা তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপ-পরিদর্শক (এসআই) সুস্ময় দাস গুপ্ত।

টাইপালংয়ের স্থানীয়রা জানিয়েছেন ঘটনার মাত্র দুই দিন আগে নিহতের ছেলে আব্দুর রহমান সহ স্থানীয় কিছু যুবকদের বাড়িতে পুলিশ রাজনৈতিক অভিযোগের প্রেক্ষিতে তল্লাশি চালিয়েছিলো এবং সুস্ময় সেই টহলদলের নেতৃত্বে ছিলেন।

মামলার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, এখনো মামলাটি তদন্তের পর্যায়ে রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সম্প্রতি উখিয়ায় থানায় তদন্ত ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন পরিদর্শক কামাল হোসেন, নতুন কেউ না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর

উখিয়ার ওসি কি সত্যিই বদলি? ১২ দিনেও নেই সেই ‘মা’ হত্যা মামলার অগ্রগতি

আপডেট সময় : ১১:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬