ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু

তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

বিকেএসপিতে একটি ম্যাচ খেলতে গিয়ে বড় ধরনের হার্ট অ্যাটাক হওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার পক্ষে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।

নিজাম উদ্দিন চৌধুরী জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার স্বাস্থ্যের অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়েছে।

তিনি বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় যেকোনও সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।

তামিম ইকবালের শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট করবেন বলেও জানান নিজাম বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।

প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল খান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক

তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০২:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫