ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সাংবাদিকপুত্র তরিকুল ইসলাম বকুল মহেশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কমিশন কুতুবদিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের যুক্তিতর্ক গর্জনিয়ার পোয়াংগেরখিলে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক হাফিজ গণস্বাস্থ্য কেন্দ্র কক্সবাজারে পরিচালকের স্বেচ্ছাচারিতা : স্থানীয় কর্মী ছাঁটাই, কেন্দ্রীয় নির্দেশ অমান্যের অভিযোগ লোহাগাড়ায় বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দুই কৃষক পেলেন ১ লাখ টাকার সরকারি সহায়তা এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ কক্সবাজারসহ ১২ জেলায় চালু হল ই-জামিননামা যে তিন কারণে বাংলাদেশে বেড়েছে লোডশেডিং রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী চূড়ান্ত, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ

টেকনাফ সীমান্তের ওপারে ফের বিস্ফোরণ: কেঁপে উঠল এপার

প্রায় ১৭ দিন বিরতির পর কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এতে কেঁপে উঠেছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাড়ি-ঘরসহ নানা স্থাপনা। আর বিস্ফোরণের শব্দ শোনার পরপরই এপার থেকে মংডু শহরে আগুনের কুণ্ডলী দেখা গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সোয়া ৮টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেইল্ল্যারবিল ও আছারবনিয়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের মংডু শহরে বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা গেছে।

এদিকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনীর গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকট বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকার মানুষের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরীফ আহমদ বলেন, প্রায় ১৭ দিন বিরতির পর সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তর থেকে আবারও বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে। রাত সোয়া ৮টার দিকে আকস্মিক বিস্ফোরণের বিকট এ শব্দ ভেসে আসে। আর বিস্ফোরণের শব্দটি শোনার পরপরই মংডু শহরে আগুন জ্বলতে দেখা গেছে। এখনো ( রাত ১০ টা ) এপার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, আরসা প্রধান আতাউল্লাহর গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার বিস্ফোরণের বিকট এ শব্দে সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

টেকনাফের লেদা, জালিয়াপাড়া ও চৌধুরি পাড়াসহ সীমান্তের বিভিন্ন এলাকায়ও বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা

মোহাম্মদ ইসলাম বলেন, রাতে তারাবির নামাজ আদায়ের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘদিন বিরতির পর আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে এপারের বাড়ি-ঘরসহ নানা স্থাপনা কেঁপে উঠে। এতে সীমান্ত এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, বিস্ফোরণের বিকট শব্দে এপারে বসত ঘরসহ নানা স্থাপনা কেঁপে উঠার ঘটনার পরপর বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নিয়ে সীমান্তে নিরাপত্তায় নিয়োজিত বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চীনে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সাংবাদিকপুত্র তরিকুল ইসলাম বকুল

টেকনাফ সীমান্তের ওপারে ফের বিস্ফোরণ: কেঁপে উঠল এপার

আপডেট সময় : ০১:৪৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫