ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় যা বললেন রোনালদো কক্সবাজারসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়- ব্রজবৃষ্টির সম্ভাবনা নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন উনচল্লিশেও টগবগে তারুণ্য: শুভ জন্মদিন, মেসি পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল নিরাপত্তা পরিবেশ গঠনের অঙ্গীকার: টেকনাফে বিশেষ সভা অনুষ্ঠিত মহেশখালীর ধলঘাটার ফাটাঘোনা ও মিলঘোনা উন্মুক্ত নিলামের দাবি, সংঘর্ষের আশঙ্কায় জমির মালিকরা বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ হরমুজ প্রণালি থেকে যেভাবে বের হয়ে এলো বাংলার জয়যাত্রা কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ​টেকনাফে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি : সভাপতি জিল্লু চৌধুরী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন রিকশাচালক মোহাম্মদ রফিক ২৮ জুন জেলায় ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

টেকনাফে ২ বিদেশী পিস্তল ও গুলিসহ একাধিক মামলার পলাতক আসামী শামশুল হক আটক

টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী।

সোমবার বিকালে নৌবাহিনীর সদর দপ্তরের গণমাধ্যম শাখা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত শামশুল হক (৪৫) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাজির পাড়ার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাজির পাড়ায় অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার পলাতক আসামির অবস্থানের খবর পেয়ে নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে শামশুল হককে আটক করে।

পরে তার দেয়া তথ্যে, স্থানীয় একটি তরমুজ ক্ষেতের ঝুপড়ি ঘরে তল্লাশী করে বিদেশি ২ টি পিস্তল, পিস্তলের ৩ টি গুলি, ২ টি কার্তুজসহ গুলি ও ১ টি ধারালো দা পাওয়া উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত শাশুল হক মানুষকে জিন্মি করে মুক্তিপণ আদায়, জমি জবরদখল, মাদকপাচার ও অস্ত্র ব্যবসা সহ নানা অপরাধে জড়িত। এসব অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেসিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় যা বললেন রোনালদো

টেকনাফে ২ বিদেশী পিস্তল ও গুলিসহ একাধিক মামলার পলাতক আসামী শামশুল হক আটক

আপডেট সময় : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬