ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ

টেকনাফ উপজেলা ছাত্রদলের আগামীর নেতৃত্বে নতুন সমীকরণ: ক্লিন ইমেজের নেতৃত্ব চান তৃণমূলের নেতাকর্মীরা

আগামী দিনের টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে ক্লিন ইমেজের, সাহসী, জনপ্রিয় ও ত্যাগী ছাত্রনেতাদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয়, আপসহীন ও সংগ্রামী, আদর্শিকভাবে দৃঢ়, ছাত্র-জনতার অধিকার আদায়ে সোচ্চার, আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী মেধাবী ছাত্রনেতাদের হাতেই আগামী দিনের নেতৃত্ব তুলে দেওয়া উচিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক এবং চাকসু শাহজালাল হল সংসদের সহ-পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক, টেকনাফের কৃতি সন্তান মাহমুদুর রহমান তামিম বলেন, “টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে এমন কাউকে চাই, যার বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট কোনো অভিযোগ নেই এবং যিনি কোনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত নন। মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে যিনি টেকনাফ উপজেলা ছাত্রদলকে এগিয়ে নিতে পারবেন, তাকেই নেতৃত্বে দেখতে চাই।” তিনি আরও বলেন, আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী, ক্লিন ইমেজের অধিকারী হাফিজ উল্লাহ সভাপতি পদে একজন যোগ্য প্রার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য, টেকনাফের কৃতি সন্তান রফিকুল ইসলাম বলেন, “সততা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে যিনি ছাত্রসমাজের আস্থা অর্জন করেছেন এবং ভবিষ্যতেও করতে পারবেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যাঁর সক্রিয় ভূমিকা রয়েছে—এমন নেতৃত্বই আমরা চাই।” তাঁর মতে, এসব গুণাবলির অধিকারী সভাপতি পদপ্রার্থী হাফিজ উল্লাহ সংগঠনকে সফলভাবে নেতৃত্ব দিতে সক্ষম।

টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বলেন, “টেকনাফের  ছাত্রনেতা হাফিজ উল্লাহ, আবু হুরাইরা শামীম, মোহাম্মদ আয়াছুল আলমসহ আরো কয়েক জন যোগ্য প্রার্থী রয়েছে। তাঁকে দায়িত্ব দেওয়া হলে ছাত্রদল উপকৃত হবে।”

চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও টেকনাফের কৃতি সন্তান মোহাম্মদ শামীম বলেন, “ হাফিজ উল্লাহ, আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আয়াছুল আলম, আবু হুরাইরা শামীম, আনোয়ার হোসাইন পাশা, সাইফুল ইসলাম সহ সকল ত্যাগী ছাত্রনেতাদেরকে নিয়ে কমিটি করা হোক, তাদেরকে টেকনাফ উপজেলা ছাত্রদলের দায়িত্ব দেওয়া হলে তাঁরা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস।”

ছাত্রনেতা জাহেদ উল্লাহ বলেন, “আমাদের টেকনাফ উপজেলা ছাত্রদলের জন্য সর্বগুণসম্পন্ন নেতৃত্ব প্রয়োজন। আমার মতে, মোহাম্মদ আয়াছুল আলম,  আবু হুরাইরা শামীম ও হাফিজ উল্লাহ সেই ধরনের যোগ্য ছাত্র নেতা। তাঁদের ত্যাগ, শ্রম, মেধা ও সাংগঠনিক দক্ষতা অন্যান্য প্রার্থীদের তুলনায় বেশি। এসব গুণই তাঁদের গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতৃত্বে পরিণত করেছে।”

টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, “বর্তমান সময়ের রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য, দূরদর্শী ও সংগ্রামী নেতৃত্বের কোনো বিকল্প নেই। অতীতে টেকনাফ উপজেলা ছাত্রদলের বিভিন্ন সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও সাংগঠনিক কর্মসূচি সফল করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও রাখতে সক্ষম হবেন, এমন শক্তিশালী ও দায়িত্বশীল নেতৃত্বই আমরা চাই। যাঁদের বিরুদ্ধে ইয়াবা বা অন্যান্য মাদক-সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে, তাঁরা যেন কমিটিতে স্থান না পান এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারেন—সেদিকে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখা উচিত।”

এ ছাড়াও নেতৃত্বের দৌড়ে রয়েছেন মোহাম্মদ শফিক শাংগুলু, রেজা সিকদার, মোহাম্মদ আইয়ুব, ইসমাইল হামজা, মুনতাসীর চৌধুরী ফাহিম, মোহাম্মদ আরমান, খোরশেদ আলম, সাইফুল ইসলামসহ আরও অনেকে।

আগামী টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি সম্পর্কে জানতে চাইলে ছাত্রনেতা আব্দুর রহমান বলেন, “আমাদের কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শ্রদ্ধেয় শাহজাহান চৌধুরী আমাদের রাজনৈতিক অভিভাবক। তিনি যাঁদের যোগ্য মনে করবেন, তাঁরাই আগামী উপজেলা ছাত্রদলের নেতৃত্ব দেবেন। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত।”

তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সংগঠনের স্বার্থ, কর্মীদের মতামত এবং দীর্ঘদিনের সাংগঠনিক অবদানকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে। তাঁদের বিশ্বাস, শিক্ষিত, মেধাবী, নিবেদিতপ্রাণ ও কর্মীবান্ধব নেতৃত্ব টেকনাফ উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সদ্য দায়িত্বপ্রাপ্ত কক্সবাজার জেলা ছাত্রদলের নেতাদের সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলাসহ জেলার অন্যান্য ইউনিটগুলোতে শীঘ্রই নতুন কমিটি দেওয়া হবে। নেতৃত্ব নির্বাচনে যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাসহ সব বিষয়াদি বিবেচনা করা হবে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

টেকনাফ উপজেলা ছাত্রদলের আগামীর নেতৃত্বে নতুন সমীকরণ: ক্লিন ইমেজের নেতৃত্ব চান তৃণমূলের নেতাকর্মীরা

আপডেট সময় : ০৯:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬