ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ শ্রীলঙ্কার দুই জেলে কে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে- ওসি মহেশখালী এস আলম বাসের ধাক্কায় টমটম উল্টে নারীর মৃত্যু উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা, আসামী ১১৪, গ্রেফতার ২ উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
খুরুশকুলের হ্যাচারিতে জেলে খুন

জাহাঙ্গীর কাসেম ও রাইয়ানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের খুরুশকুলের আল্লাওয়ালা হ্যাচারীতে আলী আকবর নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। রোববার রাত ১০ টার দিকে এঘটনা ঘটেছিলো।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, মঙ্গলবার রাতে নিহত আলী আকবরের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ওসি ইলিয়াস বলেন, মামলায় হ্যাচারির স্বত্বাধিকারী জাহাঙ্গীর কাসেম, তানভীর কাসেম, রাইয়ান কাসেম ও হ্যাচারীর কর্মচারী আনোয়ার, হোছাইন ও মিজানকে আসামী করা হয়েছে।

উল্লেখ্য জাহাঙ্গীর কাসেম এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, তার ছেলে রাইয়ান কাশেম নবগঠিত জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নেতা এবং তানভীর কাশেম তার ভাই।

সদর থানার ওসি ইলিয়াস খান জানান, এরমধ্যে এনসিপি নেতা রাইয়ান কাশেম এবং কর্মচারী হোছাইন ও মিজান বর্তমানে কারাগারে রয়েছেন।

বুধবার দুপুরর ইলিয়াস খান মুঠোফোনে বলেন, “ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত আছে।”

এদিকে মঙ্গলবার রাতে এনসিপি নেতা রাইয়ান কাশেমকে আটকের প্রতিবাদে কক্সবাজার শহরে মশাল মিছিল ও বিক্ষোভ করে জুলাই অভ্যুত্থানে তার সহযোদ্ধারা। এসময় বিক্ষোভকারীরা রাইয়ান কাসেমকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে দাবী করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে রাইয়ান কাসেমকে পুলিশ নিজেদের হেফাজত থেকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে। আদালত এই ঘটনায় সন্দিগ্ধ হিসেবে তাকে কারাগারে প্রেরণ করে। একইভাবে হোসাইন ও মিজান নামে আরো দুজনকে কারাগারে পাঠায় আদালত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

খুরুশকুলের হ্যাচারিতে জেলে খুন

জাহাঙ্গীর কাসেম ও রাইয়ানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০১:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫