ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ কক্সবাজারের মেয়ে তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী

চকরিয়ায় হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে ওসির জনসচেতনতামূলক সভা

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে মানুষের মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে।আবার পেতে রাখা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনাও ঘটছে।গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার সুরাজপুর-মানিকপুর ও ফাঁসিয়াখালী ইউনিয়নে দুইজনের মৃত্যু হয়েছে।

এদিকে হাতি–মানুষ দ্বন্দ্ব নিরসন,বন্যপ্রাণীর মূল আবাসস্থল সংরক্ষণ।এবং বন্য হাতির খাবার নিশ্চিতে সুরাজপুর-মানিকপুর এলাকায় বসবাসকারী জনগণের সাথে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকালে চকরিয়া থানার উদ্যোগে উপজেলার সুরাজপুর -মানিকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্যম সুরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।এসময় তিনি বলেন জীবন-জীবিকার প্রয়োজনে বনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। বন্য হাতি অধ্যুষিত বনসংলগ্ন এলাকায় বসবাসকারী স্থানীয় জনগণকে জানতে হবে বন্য হাতিকে এড়িয়ে চলার কৌশল। এছাড়াও হাতি চলাচলের স্থান চিহ্নিত করে উম্মুক্ত রাখতে হবে।বন্য হাতিরা তাদের নির্দিষ্ট একটি টাইমে,নির্দিষ্ট রাস্তায় চলাচল করে। সময়টি আমাদের মাথায় রেখে চলাচল করতে হবে।গহীন বনে বন্য হাতির খাবার নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আরো দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। এসব বিষয় মাথায় রাখলে হাতের আক্রমণে মানুষের মৃত্যু আর হবে না মনে করি।এবংহাতি-মানুষ দ্বন্দ্ব থাকবেনা।

এসময় ফাঁসিয়াখালী বন বিভাগের কর্মকর্তা,স্থানীয় ইউপি সদস্যগণ,এলাকার গন্যমান্য ব্যক্তি সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল

চকরিয়ায় হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে ওসির জনসচেতনতামূলক সভা

আপডেট সময় : ১২:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫