ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হ ত্যার পর জনসম্মুখে পালালো দু র্বৃ ত্ত রা

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন গিয়াস উদ্দিন (৪০) নামে স্থানীয় এক ব্যবসায়ী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে চকরিয়া পৌর শহরের নিকটবর্তী মাতামুহুরি সেতুর দক্ষিণে সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

নিহত গিয়াস উপজেলার কাকারা ইউনিয়নের
শাকের মোহাম্মদ চর- হাজিয়ান এলাকার গোলাম কাদেরের ছেলে, তিনি স্থানীয় দীঘির পাড়ে টমটম (ইজিবাইক) এর ব্যবসা পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা কুপিয়ে মুমূর্ষু অবস্থায় গিয়াস রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং সেখানেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

তিনি মুঠোফোনে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমির বিরোধ ও মামলা মোকদ্দমাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

স্থানীয় সূত্র বলছে, স্থানীয় মোহাম্মদ তৌহিদ প্রকাশ তৌহিদ্দা চোরার সাথে সম্প্রতি জায়গা জমি নিয়ে প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছিলো যার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন,
‘ গরুচোর এবং ডাকাতের পাশাপাশি অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে তৌহিদ্দা চোরার কুখ্যাতি আছে। তার সাথে গিয়াসের ঝামেলা ছিলো।’

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করার পাশাপাশি এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হ ত্যার পর জনসম্মুখে পালালো দু র্বৃ ত্ত রা

আপডেট সময় : ০১:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫